খালি বাসায় সহপাঠিকে ধর্ষণ: এখন সাত মাসের অন্তঃস্বত্ত্বা এসএসসি পরীক্ষার্থী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৬, ২০২২ | ১:১০
Link Copied Successfully!

দিনমজুর বাবা। ঘরে ফ্রিজ ছিল না। সাত মাস আগে পাশ্ববর্তী সহপাঠির ঘরে ফ্রিজ থেকে মাংস আনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী। ধর্ষক তার স্কুলের একই ক্লাসের ছাত্র। গর্ভে সন্তান আসায় এখন পিতৃপরিচয়ের দাবীতে এলাকায় বিচার প্রার্থী ওই স্কুলছাত্রী।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামে।

ধর্ষক ওই গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী সৈকত (১৬)। তারা দুই জনেই হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীও।

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা তুলে ধরেন ওই স্কুল শিক্ষার্থী। সে জানায়, বাড়িতে ফ্রিজ না থাকায় পাশের বাড়িতে ফ্রিজে মাংস রাখে। গত ৪ জানুয়ারী সৈকতের মা রহিমা বেগম চট্টগ্রামে ছিল। ওইসময় সৈকত তাকে ধর্ষণ করে।

তার বাবা বলেন, গত ১৩ জুলাই মঙ্গলবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারকে অবহিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েকদিন ধরে সৈকত এলাকায় নেই। খবরটি ছড়িয়ে পড়লে সে গা-ঢাকা দেয়।

বিজ্ঞাপন

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজমুদার বলেন, দুই পরিবারকে বিষয়টি দ্রুত সুরাহের পরামর্শ দেয়া হয়েছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত