এবারের হজের খুতবা বঙ্গানুবাদ করবেন চাঁদপুরের খলিলুর রহমান

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৮, ২০২২ | ১১:৩৭
Link Copied Successfully!

এবারের হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা শোয়াইব রশীদ মাক্কী। অনুবাদ কার্যক্রমে তাঁর সহকারী হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা খলিলুর রহমান। এ বছর অনুবাদ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিষ্ঠান তাঁদের দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বলে জানান তারা।

হজের খুতবা দেওয়া হয় মূলত আরবি ভাষায়। ২০১৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদ কার্যক্রম শুরু হয়। এ বছর আরাফার খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে।

মাওলানা শোয়াইব রশীদ মাক্কীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। ১৯৯৮ সালে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় দাওরায়ে হাদিস ও পরের বছর উচ্চতর আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

মাওলানা খলিলুর রহমানের বাড়ি কুমিল্লার শাসনগাছায়। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার হাইমচর। ১৯৯২ সালে তিনি ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে কামিল বিভাগে সারা দেশে প্রথম স্থান অধিকার করেন। এরপর ১৯৯৭ সালে উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কায় অধ্যয়ন শুরু করেন। বর্তমানে তিনিও পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন। তিনি সৌদি রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগে দীর্ঘ দশবছর কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত