হাইমচরে কোস্টগার্ডের ধাওয়ায় ২ জেলে আহত, নিখোঁজ এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২২ | ১০:২০
Link Copied Successfully!

কোস্টগার্ডের ধাওয়া ২জেলে আহত ও একজন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে হাইমচর উপজেলার লামচরি এলাকায় ডাকাত সন্দেহে কোস্টগার্ডের একটি টিম ট্রলারকে ধাওয়া করে। কোস্টগার্ডের ধাওয়া খেয়ে ট্রলারে থাকা দুই জেলে আহত ও একজন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।

আহত দুই জেলে হলেন, হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিল্লাল হোসেন মাল(২৮) পিতা অলিউল্লাহ মাল, খেজির মিয়া(২৮) পিতা মজিবর খাঁ, ।

বিজ্ঞাপন

নিখোঁজ রয়েছেন, শরীয়তপুর জেলার বাংলাবাজারের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী বেপারী ( ৪৫)। আহতরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় জেলেরা বলেন, তারা নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে জাল নিয়ে নদীতে নামে। গাজীপুর ইউনিয়নের দিকে গেলে কোস্টগার্ডের একটি টিম এসে ধাওয়া করে এবং তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে তার মধ্যে একজন নিখোঁজ রয়েছে বলে দাবী করেন জেলেরা।

এ ঘটনায় হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তারা।

বিজ্ঞাপন

এদিকে কোস্টগার্ডের কর্মকর্তা মোঃ আলী আহাম্মেদ জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে জাহাজের এক নাবিক মুঠোফোনে জানান ডাকাত দলের সদস্যরা দুইটি ট্রলার এ্যটাক করছে। এমন অবস্থায় তারা সাহায্য চেয়েছেন।

খবর পেয়ে চার জনের একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোর্ড নিয়ে পালানোর চেষ্টা করে। ওইসময় তাদেরকে ধাওয়া দিয়ে ৬জেলেকে আটক করা হয়। তবে বোর্ড তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি বলে।
পরে জেলা স্টেশন কমান্ডারের অনুমিত ক্রমে জেলে দের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন,ঘটনার সময় তাদের মধ্যে কাউকেই তেমন কোন গুরুতর অসুস্থ অবস্থায় দেখিনি এবং তাদের সাথের কেউ হারিয়ে গেছে বা নদীতে পরে গেছে এমন কোন অভিযোগ তারা করেনি।,

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত