
বাবা বলছেন সম্পত্তি দখলে নিতে মিথ্যা অভিযোগ
নাতনিকে ধর্ষণ চেষ্টায় বাবার বিরুদ্ধে মেয়ের মামলা (ভিডিও)
Link Copied Successfully!
নানা-নাতনি -- পপুলার বিডিনিউজ 
হাজীগঞ্জ পৌর সভার কংগাইশ এলাকায় নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী একমাত্র মেয়ে সেলিনা আক্তার নুপুর তার বাবা কামাল রাঢ়ীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তবে তারা ৭০ বছর বয়সী বাবা বলছেন ঘটনা মিথ্যা। সম্পত্তি বিরোধে এমন অভিযোগ।
অভিযোগে সেলিনা আক্তার নুপুর তার ১৩ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার কথা তুলে ধরেন।


পপুলার বিডিনিউজকে ১৩ বছর বয়সী সেই নাতনী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বাসায় তখন সে একা ছিল।
সেলিনা আক্তার নুপুর তার বাবার এমন অপকর্মের জন্য ফাঁসির দাবী জানান।
জানতে চাইলে কামাল রাঢ়ী পপুলার বিডিনিউজকে মুঠোফোনে বলেন, পাঁচ শতাংশ সম্পত্তি। স্ত্রী দেড়, ছোট মেয়েকে এক আর আড়াই শতাংশ বড় মেয়ে সেলিনা আক্তার নুপুরকে দিয়েছি। তারপরও সে সব সম্পত্তি নিতে ষড়যন্ত্র করছে।








