তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে

তেলের দাম নিয়ে দু-এক দিনের মধ্যে সুখবর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৬, ২০২২ | ৬:৪০
Link Copied Successfully!

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় আগামী দু-এক দিনের মধ্যে দেশেও সেটি কমে আসবে।

আজ রবিবার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যসচিব বলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দু-এক দিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে।

বিজ্ঞাপন

এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানালে তারপর আমরা জানাতে পারব কত টাকা কমবে। তবে বলা যায় তেলের দাম কমবে।
তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে। এ তেলটা আমাদের আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সেখান থেকে তেল আসতে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন লেগে যায়। এখানে যে সময়ের গ্যাপ রয়েছে তাই চাইলেও দেশের বাজারে তাৎক্ষণিক দাম কমানো যায় না। এ সময়ের গ্যাপটা চিন্তা করতে হয়। তবে সুখবর হলো ইন্দোনেশিয়া থেকে এখন কিছু তেল আসে, সেখান থেকেও আসতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, আবার ডলারের দামও বেড়েছে, সেটাও মাথায় রাখতে হবে। এ দুটি বিষয় সমন্বয় করে দাম নির্ধারণ করা হবে।

তিনি বলেন, তেলের দাম কমলেও সবাই জানবেন, বাড়লেও সবাই জানবেন। সরকারিভাবে আমরা যে ফর্মুলা ব্যবহার করি কমার সময় যেটা, বাড়ার সময় যেটা। যে বিষয়টা বাড়ার সময় হয়েছে সেটা হলো সরকার বাড়ানোর আগেই খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় অনেক সময়। সে জন্যই ভোক্তা অধিকার, জেলা প্রশাসক কাজ করে। লাখ লাখ বিক্রেতা কোথায় দাম বেশি নিয়ে থাকেন, সেটা তারা দেখেন।

সূত্র:কালের কণ্ঠ
H/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত