চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অটোরিকশা চালক আটক

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২৪, ২০২০ | ৪:৪০
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার মধ্য নওগাঁও গ্রম এলাকায় গত বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকাল সাড়ে চারটায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৮) শ্লীলতাহানির ঘটনায় মো. রাসেল মজুমদার নামের এক অটোরিক্সা চালককে আটক করা হয়েছে।

সে উপাদী উত্তর গ্রামের রুহুল আমিন মজুমদারের ছেলে।এ ঘটনায় ছাত্রীটির খালা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মেয়েটি মধ্য নওগাঁও গ্রামে খালার বাড়িতে থাকে। মধ্য নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি বিকাশের দোকান থেকে টাকা উত্তোলনের জন্য শিশুটিকে নিয়ে তার খালা স্থানীয় নওগাঁও বাজারে আসেন। সেখান থেকে টাকা উঠানোর পর কিছু টাকা দিয়ে শিশুটিকে বাড়িতে যাওয়ার কথা বলেন তার খালা।রওনা দেওয়ার পর অটোরিকশাচালক শিশুটির পথরোধ করেন। এরপর খালার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁর গাড়িতে উঠানো হয় শিশুটিকে। খালার বাড়ির কাছে পৌঁছানোর পরও সেখানে না নামিয়ে কৌশলে সেখানকার একটি নির্জন বাগানে শিশুটিকে নিয়ে যান অটোচালক। এরপর সেখানে তাকে যৌন নিপীড়ন করেন। একপর্যায়ে শিশুটি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে খালার বাড়িতে চলে আসে এবং ঘটনাটি মামা ও খালাকে জানায়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পুলিশকে ঘটনাটি জানান শিশুর খালা। কিছুক্ষণ পর তার খালা বাদী হয়ে অটোরিকশাচালকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বৃহস্পতিবার রাত ১০টায় অভিযান চালিয়ে অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ জানান, এটি একটি ঘৃন্য অপরাধ। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা