মতলব উত্তরে বাড়ছে কুকরের উপদ্রব জলাতঙ্কের ভ্যাকসিন সংকটে স্বাস্থ্য কমপ্লেক্স

Default User
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২০, ২০২২ | ৫:৫৮
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় বাড়ছে পাগলা কুকুরের উপদ্রব। গত এক সপ্তাহে পাগলা কুকুরে কামড়িয়েছে অন্তত ৩৬ জনকে। তাই আতংকে আছে এলাকাবাসী। কুকুরের উপদ্রব বাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কৃর্তপক্ষ জেলা থেকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংগ্রহ করেছে বলে জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জুন উপজেলার ছেংগারচর পৌরসভার বিভিন্ন গ্রামে ১২ জন, ১৪ জুন ১০ জনসহ আরো অন্তত ১৪ জনসহ মোট ৩৬ জনকে কামড় দিয়ে আহত করেছে পাগলা কুকুর।  মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.হাসিবুল হাসান জানান, কুকুর, বিড়াল বা শেয়ালে কামড়ানো ব্যক্তিদের র‌্যাবিস ভ্যাকসিন বা টিকা দিতে হয়।প্রত্যেক জলাতঙ্ক রোগীকে ৪টি করে টিকা দিতে হয়। তা না হলে মৃত্যু হতে পাড়ে।  এটি একটি মারাত্মক রোগ।যা একবার হলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।তবে বর্তমানে উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।ডাক্তারের পরামর্শ মতে ভ্যাকসিন নিলে ভয়ের কিছু নেই।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো.হেদায়েত উল্লাহ বলেন, আদালতে নিষেধাজ্ঞা থাকায় কুকুরগুলো নিধন করা যাচ্ছে না। তবে কুকুরগুলো ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রানী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কুকুর পোষার জন্য আইন অনুযায়ী  একটি রেজিস্ট্রেশন কার্ড নিতে হয়। সেক্ষেত্রে সে প্রাণীর গলায় একটি টোকেন দেয়া হয়।এরপর ভ্যাকসিনের আওতায় আনতে হয়।বেওয়ারিশ কুকুরের ক্ষেত্রে নিয়মানুযায়ী একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অভিযান চালিয়ে মেরে ফেলা হয়। কুকুরগুলো৷ ভ্যাকসিনের আওতায় আনার জন্য জেলা প্রানী সম্পদ কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো.শাহাদাৎ হোসেন বলেন, কুকুরে কামড়ের বা জলাতঙ্ক রোগের র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা হাসপাতাল গুলোতে পাওয়া যায় না।জেলা হাসপাতালে দেওয়া হয়। তবে মতলব উত্তরে পাগলা কুকুরের উপদ্রব বাড়ায় সেখানে কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের