মহানবীকে অবমাননার প্রতিবাদে

শাহরাস্তিতে কাওমি সংগঠন ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৮:৫০
Link Copied Successfully!
শাহরাস্তিতে কাওমি সংগঠন ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল -- পপুলার বিডিনিউজ

মহনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবিতে শাহরাস্তি উপজেলা কওমী সংগঠন এবং তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর, ঠাকুর বাজার এলাকা অতিক্রম করে মেহের উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

ওইসময় বক্তারা নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসি দাবি করেন। তারা ভারতের প্রধানমন্ত্রীরও শাস্তি দাবি করেন। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মাওঃ ইদ্রিসের সভাপতিত্বে মাওঃ হাবিবুর রহমান ও মাওলানা ইসহাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কওমী সংগঠনের উপদেষ্টা মাওঃ ওবায়দুর রহমান, কাওমী সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী ফারুক, মাওঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মুফতি হাবিব উল্লাহ। উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ মেহেদী হাসান, মাওঃ কামরুজ্জামান, মাওঃ রহমত উল্লাহ, মাওঃ হাফেজ আনোয়ার, ও হাফেজ ইউনুস।

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এই প্রতিবাদ মিছিলে সকলের মুখে নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবি উচ্চারিত হয় শাহরাস্তি উপজেলা। সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ হোসাইন আহমদ। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের