টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে

স্কুলের দেয়ালের সঙ্গে ছাত্রকে ধাক্কা মারলেন শিক্ষক !

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জুন ১১, ২০২২ | ৯:০৫
Link Copied Successfully!
স্কুল ছাত্র জোবাইয়েরের কপাল ফুলে গেছে। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলায় জোবায়ের হোসেন নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বেদম পিটিয়েছেন এক শিক্ষক। এতে তার কপাল ফুলে গেছে। ১০ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দক্ষিণ টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাজাহানের মেয়ে নুসরাতের সাথে জোবায়েরের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি হয়। এ ঘটানাকে কেন্দ্র করে শিক্ষক শাজাহান জোবায়েরকে বেদম মারধর করেন। ক্ষিপ্ত হয়ে স্কুলের দেয়ালের সঙ্গে ধাক্কা মারেন। এতে তার কপাল ফুলে যায়।

শিক্ষক শাজাহান যখন জোবায়েরকে মারধর করেন, অন্য শিক্ষার্থীরা তখন ভয়ে চিৎকার শুরু করে দিয়েছিল বলে জানা গেছে। এছাড়া জোবায়েরকে রক্ষা করতে ওই সময় শিক্ষকদের অন্য কেউও এগিয়ে আসেনি বলে জানাচ্ছে ছাত্রছাত্রীরা।

বিজ্ঞাপন

ঘটনার পর জোবায়েরকে বাড়ি নিয়ে যায় তার বন্ধুরা। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার ভয়ে বৃহস্পতিবার তার প্রচণ্ড জ্বর ছিল।

স্কুলছাত্র জোবায়েরের বাবা জসিম উদ্দিন বলেন, একজন শিক্ষক এতটা নিষ্ঠুর হতে পারেন। ছেলেটার কপাল ফাটিয়ে দিয়েছেন। শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।

জুবায়ের মা বলেন, মা বলেন, শিক্ষক তার সন্তানকে শাসন না করে আমার ছেলেকে উল্টা মারধর করছে। এটা শাসন নয় পক্ষপাতি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফখরুল আলম সরকার ঘটনা স্বীকার করে বলেন, আমি ঐ সময় ছিলাম না। এটি একটি সাধারণ বিষয়।
অভিযুক্ত সহকারী শিক্ষক শাজাহান এ বিষয়ে কোন বক্তব্য দেননি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসান উজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। শীঘ্রই ব্যাবস্থা নেয়া হবে।

 

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু