রাসূল(সা.) ও তার সহধর্মিণীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে 

হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২২ | ৮:৩৭
Link Copied Successfully!

মহানবী(সা.) ও তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা(রা.)’র শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে ভারতীয় সকল পণ্য বয়কট করার আহবান।

বুধবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল পূর্ব বাজার প্রদক্ষিণ করে। মিছিলে শ্লোগানে শ্লোগানে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়।।

ওইসময় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সহ-সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল হক বাগদাদি, সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন আল কাদরী। ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সহ-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন। বিক্ষোভ মিছিল থেকে ভারতীয় সকল পণ্য বয়কটের আহবান জানানো হয়। এছাড়াও প্রধানমন্ত্রীকে সংসদে নিন্দা প্রস্তাবের আহবান জানান।

বিজ্ঞাপন

সম্প্রতি,গত সপ্তাহে ভারতের একটি টেলিভিশনে বিতর্কে অংশ নিয়ে রাসূল(সা.) ও তার সহধর্মিণী আয়েশা সিদ্দিকা(রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেন বিজেপির মুখপাএ নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল। ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) রাসূল(সা.) ও তার সহধর্মিণীকে নিয়ে কটুক্তি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন মুসলীম দেশগুলো থেকে নিন্দার ঝড় উঠেছে। এবং বিভিন্ন দেশ থেকে ভারতীয় সকল পণ্যে বয়কট ঘোষনা করেছে। তারই ধারাবাহিকথায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

 

ওইসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন,   এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মাও. আব্দুল কাইয়্যুম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, পৌর সহ-সভাপতি মিজানুর রহমান, মাও. রহমত উল্যাহ্ খান, সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কারী বিলাল হোসাইন পাটোয়ারী, হাফেজ মোহাম্মদ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পৌর সহ-সভাপতি মাওলানা রহমতুল্লাহ খান, আহলে সুন্নাত নেতা মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোতাহের হোসেন শামীম, উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ হোসাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ কাউসার হামিদ, নাঈম হোসেন, মহিউদ্দিন পাটোয়ারী প্রমুখ

বিজ্ঞাপন

 

 

 

উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ