সীতাকুণ্ডের ট্রাজেডি না কাটতেই

একই পরিবারের তিন বসতঘরসহ পুড়ে গেল সাতটি ঘর

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২২ | ১০:২৪
Link Copied Successfully!

টাইলস্ মিস্ত্রী আরিফ, রাত ১২টার পর নিজের পরিবারের ছয়টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ার খবরে নিস্তব্ধ তার পুরো পৃথিবী। কখনও ভাবতে পারেনি এভাবে হারাতে হবে জীবনে উপার্জন করা সব কিছু।

রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল ২নং ওয়ার্ড তোরাবালী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘরের এককোণ থেকে অগ্নিকান্ডের বিস্তার ঘটে। এরপর আগুনের লাল শিখা ছড়িয়ে পড়ে চার পাশে, পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘর।

ক্ষতি হয় প্রায় ১৫ লাখ টাকার।

আগুন দেখে কোনোমতে নিজের জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। তবে পুড়ে গেছে কুয়েত প্রবাসী সুমন, ওমান প্রবাসী হানিফ, টাইলস্ মিস্ত্রী আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘরে থাকা সব কিছু। ভয়াবহ এই রাতে নিজের সব কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাহেরা বেগম।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত টাইলস্ মিস্ত্রী আরিফ জানান, তিন ভাইয়ের পাঁচ লাখ টাকার লোন আছে। ওমান প্রবাসী মেঝো ভাই হানিফ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না অসুস্থ। জরাজীর্ণ শরীর নিয়ে পড়ে আছে কাজ করতে পারছে না প্রবাসে। এর মধ্যেই অগ্নিকাণ্ডে পরিবারটা এখন পথে বসতে হলো।

গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইউপি সদস্য আতিকুর রহমান ও প্রত্যক্ষদশীরা ঘটনার বিবরণ তুলে ধরে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য ইউএনও, জেলা প্রশাসক ও সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের কাছে আহবান জানান।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। দুপুরে একবেলা খাবার গোসল করে পরনের কাপড় পরিবর্তন করার একমাত্র আশা ভরসা এখন তাদের প্রয়োজন সহযোগিতার।

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ