
গন্ধর্ব্যপুরে ইউপিতে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ উদ্ধোধন


হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের জনশুমারি ও গৃহগননা সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণ উদ্ধোধন হয়েছে।
শনিবার সকাল ৯ টায় এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। ইউনিয়ন সমন্বয় আবদুর রহিমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম।
এ সময় সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণ ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।



তারা জানান, মাঠ পর্যায়ে সুপারভাইজারদের সহায়তায় গণনাকারীরা নির্ধারিত গণনা এলাকায় সরেজমিনে গমনপূর্বক গৃহ ও খানা সনাক্তকরণ। নির্ধারিত গণনা এলাকায় তথ্যসংগ্রহ ও সংগৃহীত তথ্য নির্ধারিত সার্ভারে প্রেরণ।গণনাকারী ও সুপারভাইজারগণরা থাকবেন। সকালের উদ্দ্যেশে বক্তারা বলেন, জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিয়ে এ কাজে সহযোগীতার জন্য আহবান জানান।








