জ্যাক মা পাঠালেন ৩০ হাজার কিট

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৩২
Link Copied Successfully!

করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে ৩০ হাজার কিট এসেছে। চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন এসব কিট পাঠায়।

শুক্রবার বিকেলে আসা এসব কিট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের চীনা দূতাবাস।

বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে। বিশেষ বিমানে আসা এসব সরঞ্জামের বক্সের গায়ে লেখা ছিল ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’

বিজ্ঞাপন

এর আগে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

নিজের টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন জ্যাক মা।

বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

জ্যাক মা লেখেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেওয়া হবে।

জ্যাক মা আরো লেখেন, সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু তারা শেষ পর্যন্ত সেটি সম্পন্ন করবেন। করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টির পর প্রথম দফায় দুই হাজার কীট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন। সব মিলিয়ে চীন থেকে প্রায় ৪২ হাজার কীট এসেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ ধরা পড়েছে ৪৮ জনের মধ্যে। মারা গেছেন পাঁচজন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা