মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৬ | ১০:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি হাইস গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার-ম-৫১-০০১৫ নম্বরের হাইস গাড়িটির প্রকৃত মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী।
একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) গাড়িটি দেন।
গত ১০ দিন ধরে আল-আমিন গাড়িটি ওই এলাকায় পার্কিং করে রেখেছিলেন।

বৃহস্পতিবার রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে গাড়িটির দায়িত্বে থাকা আল-আমিন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাকে বারবার মূর্ছা যেতে দেখা যায়।
আল-আমিন জানান, গত ১০ দিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। কোনো শিক্ষার্থী না থাকায় গাড়িটি ব্যবহার করা হয়নি। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে যান এবং গেট খুলে সবকিছু পরীক্ষা করেন। পরে পাশের একটি দোকানে যাওয়ার পর তাঁর মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেন।

বিজ্ঞাপন

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে দুর্বৃত্তদের দ্বারা এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে মতলব উত্তর থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ ও ঘটনার পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা মতলবে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আগুন সন্ত্রাস আ’লীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ