তিনবেলাতেই নুডলস স্ত্রী আর কোনো খাবার দেন না

স্বামীকে তিনবেলাই নুডলস খেতে দেওয়ায় বিবাহবিচ্ছেদ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২৯, ২০২২ | ২:২১
Link Copied Successfully!

গত শুক্রবার রঘুনাথ জানান, তিনি যখন কর্ণাটক রাজ্যের বল্লারির জেলা আদালতের বিচারক ছিলেন, তখন তাঁর কাছে এ বিবাহবিচ্ছেদের আবেদনটি আসে।

বিবাহবিচ্ছেদের আবেদনে স্বামী অভিযোগ করেন, ম্যাগি নুডলস ছাড়া আর কোনো খাবার রান্না করতে জানতেন না তাঁর স্ত্রী। তাই তাঁকে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ ও রাতের খাবার হিসেবে ম্যাগি নুডলস দিতেন স্ত্রী।

বিজ্ঞাপন

স্বামী আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রী দোকানে গিয়ে শুধু ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনতেন।

তিনবেলাতেই স্বামীকে ম্যাগি নুডলস খেতে দেওয়াকে কেন্দ্র করে বিবাহবিচ্ছেদের আবেদন হওয়ায় মামলাটির নাম ‘ম্যাগি মামলা’ দিয়েছিলেন বিচারক রঘুনাথ।

রঘুনাথ জানান, শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

বিচারক রঘুনাথ বলেন, বিবাহবিচ্ছেদের মামলা বাড়ছে। বিবাহবিচ্ছেদ চাইতে হলে কোনো দম্পতিতে কমপক্ষে এক বছর একসঙ্গে থাকতে হয়। এ ধরনের কোনো আইন না থাকলে বিয়ের আসর থেকেই বিচ্ছেদের আবেদন আসতে পারে বলে মন্তব্য করেন রঘুনাথ।

বিচারক রঘুনাথ তাঁর অভিজ্ঞতার আলোকে বলেন, বিয়ের মাত্র এক দিন পরই বিচ্ছেদের মামলা আসতে দেখা গেছে। সঙ্গীর সঙ্গে কথা না বলা, খাবার প্লেটের ভুল দিকে লবণ দেওয়া, স্ত্রীকে বাইরে নিয়ে না যাওয়াসহ নানা কারণে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা হতে দেখেছেন তিনি।

সূত্র: প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা