ফুল ও ক্রেস্ট না দেয়ার নির্দেশ

দুই উপজেলায় ১৪শ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি : রফিকুল ইসলাম বীরউত্তম

Reporter
মনিরুজ্জামান বাবলু / মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ২৯, ২০২২ | ১০:৩৯
Link Copied Successfully!
কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের শুভ উদ্বোধন -- পপুলার বিডিনিউজ

ফুল ও ক্রেস্ট না দেয়ার নির্দেশ দিলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। ওই টাকা ব্যায় না করে শিক্ষার্থীদের মাঝে ব্যায় করার আহবান জানান। রোববার সকালে কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের শুভ উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

তিনি প্রধান অতিথির বক্তৃতা রাখতে গিয়ে বলেন, গত ২৫ বছরে দুই উপজেলা ১৪ শ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এমন উন্নয়ন আর কেউ করেনি। করতে পারবেও না। মাত্র দুইটি রাস্তা পাকা ছিল। আর এখন অনেক হয়েছে। ৮শ ব্রীজ নিমার্ণ ও বড় ৮টি ব্রীজ করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে বলেন, নতুন বহুতল ভবনে শিক্ষার্থীরা পাঠদান করবে। আগের মতো এখন জরার্ঝীণ ভবন নেই। কখনও ফুল আর ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করবেন না। শুভেচ্ছ জানালেই চলবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ফুল আর ক্রেস্ট দিয়ে অর্থ ব্যায় করলে চলবে না। ওই টাকায় শিক্ষার্থীদের কিছুটা হলেও পাঠদানে ব্যায় করা যাবে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা নুরে আলমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, উপজেলা আওয়ামীলাগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, কালচোঁ আওয়ামীলীগের উন্নয়ন কমিটির  আহবায়ক এসএম মানিক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা হেদায়েত উল্লাহ তালুকদার, প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, আবুল হাসনাত পলাশ, যুবলীগের আহবায়ক শ্যমল চন্দ্র শীল, ছাত্রলীগের মনির হোসেন পাটোয়ারী ও  সোলেমান বেপারীসহ কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।  পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ