হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ১০ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ১৯, ২০২২ | ৭:৫৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে  শাহরাস্তি উপজেলা ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৬ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শুভ হোটেল- ৫০০০, মাসুদ হোটেল – ২,০০০, দাওয়াত হোটেল- ৫,০০০, আল মামুন হোটেল- ৪,০০০ টাকা জরিমানা আদায় করেন। ওইসময় সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।

অন্যদিকে বুধবার হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে অভিযান পরিচালনা করেন  মো. নুর হোসেন রুবেল । অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল মদিনা কনফেকশনারি ৪০০০, নিউ মাতৃভাণ্ডার ২,০০০,  নরেশ সাহা স্টোর ১০০০, গোপাল সাহা স্টোর ১০০০,  প্রাণ ভল্লব স্টোর ১০০০, সুরেশ মিষ্টি মেলা ১০০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা