হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শাহরাস্তি উপজেলা ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শুভ হোটেল- ৫০০০, মাসুদ হোটেল – ২,০০০, দাওয়াত হোটেল- ৫,০০০, আল মামুন হোটেল- ৪,০০০ টাকা জরিমানা আদায় করেন। ওইসময় সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।
অন্যদিকে বুধবার হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে অভিযান পরিচালনা করেন মো. নুর হোসেন রুবেল । অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল মদিনা কনফেকশনারি ৪০০০, নিউ মাতৃভাণ্ডার ২,০০০, নরেশ সাহা স্টোর ১০০০, গোপাল সাহা স্টোর ১০০০, প্রাণ ভল্লব স্টোর ১০০০, সুরেশ মিষ্টি মেলা ১০০০ টাকা জরিমানা করা হয়।