জন্মদিনের কেক খাওয়া হলো না নুসরাতের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১০, ২০২২ | ৫:৩২
Link Copied Successfully!

মায়ের সঙ্গে জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নুসরাত (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নুসরাত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। তার বাবার নাম বিল্লাল হোসেন।

পরিবার জানায়, নুসরাতের জন্মদিন পালন করতে ছোট বোন ও তাকে নিয়ে মতলব বাজারে জন্মদিনের কেক কিনতে যান নুসরাতের মা। পরে অটোরিকশাযোগে বাড়ির সামনে নামেন তারা। এ সময় তার মা চালককে ভাড়া দেওয়ার সময় নুসরাত দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার এসে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

https://fb.watch/cW1G-Avcqa/

এতে নুসরাত গুরুতর আহত হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নন্দলালপুর এলাকায় অটোরিকশার পেছন থেকে হঠাৎ একটি মেয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে আমি গাড়ি রাস্তা থেকে নিচে নামিয়ে দিই। আরেকটু নিচের দিকে গেলে আমার মৃত্যু হতে পারত।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা