ফরিদগঞ্জে ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ শেখ মোহাম্মদ বিল্লাল আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১০, ২০২২ | ১২:৩৪
Link Copied Successfully!

রাজধানীর ঢাকার বেকারি কর্মচারী শেখ মোহাম্মদ বিল্লাল ক্যাশে থাকা নগদ টাকার লোভ সামলাতে পারেননি তিনি। আর সুযোগ বুঝে সেই টাকা নিয়ে চম্পট দেন। তবে টাকা নিয়ে এক সপ্তাহ পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে ধরা পড়তে হলো তাকে।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ নগদ ১৭ লাখ ৩৫ হাজারসহ শেখ মোহাম্মদ বিল্লাল (৪৫) নামে এই বেকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার রাতে উপজেলার খাজুরিয়া এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মার্কেটে অবস্থিত অলিম্পিয়া কনফেকশনারির কর্মচারী ছিলেন শেখ মোহাম্মদ বিল্লাল। ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় খাদ্যসামগ্রী বিক্রির টাকা কনফেশনারিতে থেকে যায়। আর এই সুযোগে ১৮ লাখ টাকা নিয়ে চম্পট দেন কর্মচারী শেখ মোহাম্মদ বিল্লাল।

বিজ্ঞাপন

এই ঘটনায় গত ২ মে পল্টন মডেল থানায় কনফেশনারির মালিক মোকসেদুর রহমান বাদী হয়ে একটি চুরির মামলা করেন।

এরই মধ্যে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয় যে, টাকা নিয়ে শেখ মোহাম্মদ বিল্লাল ফরিদগঞ্জে আত্মগোপন করেছেন। যার প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, এসময় তার কাছ থেকে নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা