
কুমিল্লায় মাদকদ্রব্যসহ গ্রেফতার তিন


পৃথক দুইটি অভিযানে র্যাব-১১, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে ৬৩ বোতল বিদেশীমদ, আট বোতল বিয়ার, ১০ কেজি গাঁজা এবং দু্ইটি তলোয়ারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ৩০ এপ্রিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়পুর এলাকায় বিষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৪ বোতল বিদেশীমদ, ০৮ বোতল বিয়ার এবং ০২টি তলোয়ারসহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়পুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে শারুখ খান(২৬)।


৩। পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ৩০ এপ্রিল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা এবং ০৯ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জুলাই জাম্বুরা গ্রামের মোঃ মাসুক মিয়ার ছেলে মোঃ সাব্বির হেসেন(২৪) এবং একই গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ রাজিব(২৪)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশীমদ, রিয়ার এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




























