ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও প্রতিবাদ সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২২ | ৯:৫৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

একই সময় উক্ত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আওয়ামী লীগ নেতারা। এছাড়াও সাংগঠনকে গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান (রানা), পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ, বর্তমান কমিটির সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহাম্মদ রিপন,সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, দপ্তর সম্পাদক আবদুস সামাদ মিন্টু পাটওয়ারী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারী, সাবেক সম্পাদক কামাল মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিয়াজী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ, কৃষকলীগনেতা জহির মিজিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহুর্তে ১৫ আগষ্ট শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রয়াত সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাওলানা শহীদ উল্যাহ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা