ভারতে একটি বেঙ্গল মনিটর লিজার্ড বা গুই সাপকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২২ | ৪:৪০
Link Copied Successfully!

ভারতের মহারাষ্ট্রে একটি বেঙ্গল মনিটর লিজার্ড বা গুই সাপকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চার ব্যক্তি।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন বন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আদালতে প্রমাণ হলে দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।

রত্নাগিরি জেলার চন্দোলি জাতীয় উদ্যানে গত ৩১ মার্চ এ ঘটনা ঘটে। কোলহাপুরের সহ্যাদ্রি টাইগার রিজার্ভের (এসটিআর) ফিল্ড ডিরেক্টর নানাসাহেব লাদকাত এসব নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটি একটি বিকৃত মামলা। আমরা অভিযোগে একই কথা বলেছি। আসামিরা বিচার বিভাগীয় হেফাজতে আছে।’

অভিযুক্তরা হলেন রত্নাগিরি জেলার গোথান গ্রামের সন্দীপ তুকারাম পাওয়ার, মঙ্গেশ কামতেকার, অক্ষয় কামতেকর এবং রমেশ ঘাগ।

বন কর্মকর্তারা জানান, তারা বেআইনিভাবে চন্দোলি জাতীয় উদ্যানে ঢুকেছিল। তাদের একজনের কাছে বন্দুক ছিল। বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এর কয়েকটি ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে।

বিজ্ঞাপন

সাতারা, সাংলি, কোলহাপুর এবং রত্নাগিরি চারটি জেলাজুড়ে বিস্তৃত সহ্যাদ্রি টাইগার রিজার্ভ-এসটিআর। এটি ইকো-সেনসেটিভ এলাকা হওয়ায় বন্যপ্রাণীর ওপর নজরদারির জন্য ২৯০টি ট্র্যাপ ক্যামেরা বসানো আছে। এসব ক্যামেরার একটি চার ব্যক্তি খুলে ফেলেন। অন্য একটি ক্যামেরায় ঘটনা ধরা পড়ে।

লাদকাত বলেন, ‘তদন্তে দেখতে পেয়েছি অভিযুক্তরা একটি বেঙ্গল মনিটর বা গুই সাপকে ধর্ষণ করেছে। মোবাইল ফোনে তারা সে দৃশ্য ধারণ করে। আমরা আলামত জব্দ করেছি। অভিযুক্তদের দেবরুখ আদালতে তোলার পর বিচারক তাদের পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছেন।’

সূত্র:বিডি মর্নিং

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা