ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে নিহত বেড়ে ১১৭

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২২ | ১:৩৫
Link Copied Successfully!

ঘূর্ণিঝড় মেগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১৭ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার থেকে সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।খবর আরব নিউজের।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার জরুরি ঘোষণায় গত রোববার দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান।

বিজ্ঞাপন

ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে যায়, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বেবে সিটি দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিধ্বস ও বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। অতি বৃষ্টির ফলে কাদামাটির ধসে ঢেকে যাওয়া গ্রামগুলোর আরও ১৫০ জন বাসিন্দা নিখোঁজ আছে।

বিজ্ঞাপন

শক্তিশালী মৌসুসি ঘূর্ণিঝড় মেগি এই দ্বীপপুঞ্জের মধ্যাঞ্চলীয় প্রদেশ লেতির বেবে সিটি ঘিরে গ্রামগুলোতে আঘাত হানায় এ বছরের সবচেয়ে বেশি এই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা