ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় সাময়িক বরখাস্ত ধর্মীয় শিক্ষক

Default User
মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ১০:০০
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

৯ এপ্রিল শনিবার দুপুরে শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সিদ্ধান্ত নেন। পাশাপাশি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিূদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ওবায়দ উল্লাহ বলেন, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে যায়। পানি পানের জন্য টিউবওয়েলে গেলে ছাত্রীকে ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন ঢেকে রুমে নিয়ে যায়।পরে তার হাত ধরে টানাটানি করে এবং দস্তাদস্তি করে । পরে ঐ ছাত্রী ডাক চিৎকার করলে তার বান্ধবী এসে রক্ষা করে।

বিজ্ঞাপন

পরে ছাত্রী তার অভিভাবকদের কাছে বিষয়টি জানালে তারা ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জ এবং সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার গন্যমানয় ব্যাক্তিদের নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবী অভিযুক্ত ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন যেন আর কোনদিন এই বিদ্যালয়ে প্রবেশ করতে না পারে। যদি কোন অসাদুপায় অবলম্বন করে পুনরায় বিদ্যালয়ে আসে তাহলে এ এলাকার কোম ছাত্র/ছাত্রী আর এ বিদ্যালয়ে পড়াশোনা করতে পাঠাবেনা।

উল্লেখ্য গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন সপ্তম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা