টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নব গঠিত কমিটির অভিষেক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৮, ২০২২ | ২:৪৮
Link Copied Successfully!

কুমিল্লা-০৬ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন ইতিহাস তৈরি করতে গেলে সাংবাদিক লাগবে। শুধু ইতিহাসবিদ দিয়ে ইতিহাস তৈরি হয় না। তিনি আরো বলেন কুমিল্লার উন্নয়নে ও মাদক নির্মূলে  সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সামাজিক অবক্ষয় ,অপরাধ, দূনীতি র বিরুদ্ধে সাংবাদিকদের আরো সচেষ্ট হতে হবে। তিনি গত ২৭মার্চ  রাতে কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপরিচালক মোঃ শওকত ওসমান, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নবগঠিত কমিটির সভাপতি একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, সহ-সভাপতি আরটিভির গোলাম কিবরিয়া, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন,সাধারণ সম্পাদক জিটিভির সেলিম রেজা মুন্সী, সহ-সাধারন সম্পাদক বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক দীপ্ত টিভির শাকিল মোল্লা, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, দপ্তর সম্পাদক বাংলা টিভির মোঃ আরিফুর রহমান মজুমদার, নির্বাহী কমিটির সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, বাংলা ভিশনের সাইয়িদ মাহমুদ পারভেজ, এনটিভির জালাল উদ্দিন, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু ও বাংলাদেশ টেলিভিশনের রাবেয়া আলম মজুমদারকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আক ম বাহাউদ্দিন বাহার। নুতন এই কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

বিজ্ঞাপন

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রণীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সহ সভাপতি আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মীর শাহলম। অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন সাকিরা তাপসী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন মাওলানা আবু হানিফ।  অনুষ্ঠান উপস্থাপনা করেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস।

গত ১৪ মার্চ সোমবার সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২২-২০২৪ কমিটি গঠন করা হয়।

ছবিঃ অভিষেক অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে  টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২২-২০২৪ কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা