স্বাধীনতা দিবসে একশ পায়রা পেল স্বাধীনতার স্বাদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২২ | ৯:৩৬
Link Copied Successfully!
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সন্মানে ১শ পায়রাকে অবমুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। স্বাধীনতা দিবস উপলক্ষে একশ’ পায়রা উড্ডয়ন করা হয়। শনিবার (২৬ মার্চ) কলেজের হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে প্রতীকী স্বাধীনতার সুখ শিরোনামে পায়রা উড্ডয়ন কর্মসূচী পালন করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ মো. গুলজার হাসানসহ ২০ বিভাগের বিভাগীয় প্রধান, ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও কলেজের হাজারো শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পায়রা উড্ডয়ন শেষে অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর সন্মানে ১০০ পায়রাকে মুক্ত আকাশে ছাড়া হয়েছে। যা প্রতীকী স্বাধীনতার বার্তা বাহক। বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক।
শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, মুজিববর্ষ কমিটির একটি কর্মসূচী ছিলো পঞ্চাশ জোড়া পায়রা উড্ডয়ন।
এছাড়াও জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা