কুমিল্লায় পুলিশে যুক্ত হলো বডি ওর্ন ক্যামেরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২২ | ৯:৫৬
Link Copied Successfully!

কুমিল্লায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও টেকনিক্যাল বেল্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল মাঠে আধুনিক এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম।

কর্মক্ষেত্রে পুলিশের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে দায়িত্বপালনকালে পুলিশ সদস্যদের সার্বিক কার্যক্রম মনিটরিং করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, আইজিপি স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়ন ও ডিজিটালাইজডসহ যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে আধুনিক টেকনিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিটি থানায় আমরা সীমিত পরিসরে এটি শুরু করছি। পর্যায়ক্রমে আমরা এর সংখ্যা আরও বৃদ্ধি করব। এতে জেলা পুলিশের কর্মদক্ষতা, কর্মস্পৃহা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. আব্দুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার পিপিএম ও জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত