শাহরাস্তির মেহের ডিগ্রী কলেজের ওরিয়েন্টেশন ক্লাস ও পরিচিতি সভা শুভ উদ্বোধন

Default User
মোঃ জামাল হোসেন
আপডেটঃ মার্চ ৩, ২০২২ | ২:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির তিনটি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ বুধবার অধ্যক্ষ মো: মিজানুর রহমান একাদশ শ্রেণির এ ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।এসময় শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে ও নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক যদু চন্দ্র শীলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ আব্দুল মান্নান ব্যাপারী, সহকারী অধ্যাপক রাহুল তারন, মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, নাছিমা চৌধুরী নিকা বড়ুয়া, শান্তনু সাহা, ফারুক আহমেদ, তানজিলা বেগম, কোহিনুর বেগম, প্রভাষক মাসুম বিল্লাহ, আহসান উল্লাহ, ইউনুছ মিয়াজি, মেজবাহ উদ্দিনসহ সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, ‘‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রায় দুই বছর পরে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিয়মিত কলেজে উপস্থিত হয়ে লেখা-পড়া চালিয়ে যেতে হবে”। তিনি আরো বলেন, “ ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজ শিক্ষার মান উন্নয়নে শ্রেষ্ঠ। এ কলেজ থেকে শিক্ষার্থীরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে”।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত