মন্দির হামলায় গ্রেফতারকৃত আসামীদের পরিবারের মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২, ২০২২ | ৫:৫২
Link Copied Successfully!

কেউ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কেউ দিনমজুর, ক্ষুদ্র ব্যাবসায়ী, কেউ করতেন সামান্য চাকরি এমন অনেকেই এখন কারাগারে বন্দি। তাদের পরিবারের অনেকেই দাবী করছেন কারাগারে থাকা কেউ কেউ নিরপরাধ।

২ মার্চ বুধবার সকালে আটক আসামীদের মুক্তির দাবীতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া কারাগারে থাকা আসামীদের পরিবারের নারী-পুরুষ।

কুমিল্লায় ধর্মগ্রন্থ কোরআন অবমাননাকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দশটি মামলা দায়ের করা হয়। দশ মামলা হাজীগঞ্জ উপজেলার দেড়শতাধিক আসামীকে গ্রেফতার করে পুলিশ, ডিবি ও সিআইডি।

বিজ্ঞাপন

মানববন্ধনে আসা পরিবারগুলো আর্তনাদ তুলে ধরে কেউ কেউ স্বামী, সন্তান কিংবা ভাইয়ের মুক্তি চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
তাদের কান্না আর আকুতিতে সেখানে এক বেদনাঘন আবহ তৈরি হয়, ভারি হয়ে উঠে পরিবেশ।

পারভিন বেগম নামে পঞ্চশউর্ধো এক নারী বলেন, ‘আমার ২ ছেলে ইব্রাহিম ও গোলাম রাব্বী এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা জেলে থাকায় পরীক্ষা দিতে পারেনি। আমি আমার নির্দোশ ছেলেদের মুক্তি চাই। আমার ছেলেদের আমার বুকে ফিরিয়ে দেন।

ফাতেমা-তুজ-জোহরা নামে একজন বলেন, একটি পরিবারের কর্মজীবী মানুষটি যদি ৫ মাস জেলে থাকে তাহলে সেই পরিবারের মানুষগুলো কি খেয়ে বাঁচে। আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। দয়া করে আমাদের নিরীহ স্বামী-ভাইদের ছেড়ে দেওয়া হোক।

বিজ্ঞাপন

স্থানীয় একজন মুক্তিযোদ্ধা বলেন, তারা অপরাধী করে থাকেন তাহলে তাদের আইনের মাধ্যমে বিচার করা হোক। কিন্তু, এভাবে মাসের পর মাস বিনাবিচারে জেলে রাখবে- এটি মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, ৫ মাস হয়ে গেছে, অথচ এখনো মামলায় চার্জশীট দেয়া হয়নি। চার্জশীট সম্পন্ন হলে মহামান্য আদালতের রায়ে নির্দোশ প্রমানিত হয়ে অনেকেই ছাড়া পাবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মন্দীর-পূজা মন্ডপে যারা হামলা করেছে তাদের শাস্তি আমরাও চাই। কিন্তু যারা নিরাপরাধ তাদেরকে কেন আটক রাখা হয়েছে। পুলিশ শুধুমাত্র সিসিটিভির ফুটেজের ছবি দেখাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং অভিযুক্তদের চিনিয়ে দেওয়ার কথা বলে থানায় নিয়ে যায়। অথচ ৫ মাস হয়ে গেলেও তাদের ছাড়া হয়নি। উল্টো তাদের বিরুদ্ধে ৪/৫টি করে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

গেল বছরের ১৩ অক্টোবর কুমিল্লায় মন্দিরে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। ওইদিন উপজেলায় মোট ১২টি পূজামণ্ডপ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয়। গুলিতে নিহত হয় ৪ জন।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সোহেল মাহমুদ পপুলার বিডিনিউজকে বলেন, মন্দিরে হামলার ঘটনায় জেলায় ১১ টি মামলা হয়। একটি ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নে পূজা মন্ডপের গেইট ভাংচুর করে। সেই মামলায় চার্জশীট দেয়া হয়ে গেছে।
হাজীগঞ্জ উপজেলায় ১৩ অক্টোবরের ঘটনায় দশটি মামলা ও তিনটি তদন্ত টিম গঠন করা হয়। সবগুলো তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত হলেও দশটি মামলায় চার্জশীট দেয়া হয়নি। কবে নাগাদ মামলাগুলোর চার্জশিট দেয়া হবে।

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে সিসি ফুটেজ দেখে আটক করা হয়। পরে আটককৃতদের দেয়া তথ্যনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা