হিংসার রাজনীতি পরিহার করে সকলে মিলে সংগঠনকে শক্তিশালী করতে হবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২২ | ৯:১১
Link Copied Successfully!

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বিকেলে ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড রুহুল আমিন।

সংবর্ধিত অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন নিষ্ঠার সাথে পালন করেছি।কখনো দলের সাথে বেঈমানি করি নাই।

দলের স্বার্থে সকল কিছু ভূলে গেছি। তিনি বলেন, নেত্রী বলেছেন, আমি কেন মতলব থেকে নির্বাচন করি। আমি নেত্রীকে বলেছি মতলবের মানুষ কে ভালোবাসি বিধায় মতলব থেকে নির্বাচন করি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আসুন হিংসার রাজনীতি পরিহার করে সকল ভেদাভেদ ভুলে মতলব কে সিঙ্গাপুর বানাই। আজকের সমাবেশ প্রমান করে মতলবের মাটি শেখ হাসিনার ঘাঁটি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা আওয়ামী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম,পৌরসভার মেয়র রফিকুল আম জজ,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী প্রমুখ।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা