সাবেক মন্ত্রী মায়া চৌধুরীকে বিশাল শোভাযাত্রায় বরন করে নিল মতলববাসী

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২২ | ৮:১১
Link Copied Successfully!

মতলবের কৃতি সন্তান সাবেক ত্রান ও দূ্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯ ফেব্রুয়ারি (শনিবার) তাঁর নিজ এলাকা মতলব উত্তরে আসেন।

শনিবার সকাল ১১টায় ঢাকা থেকে বিশাল গাড়ী বহরে নেতা কর্মীদের নিয়ে তাঁর গ্ৰামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের উদ্দেশ্যে রওনা দেন।

তাঁর সফরসঙ্গী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য,
যুব সমাজের অহংকার সাজেদুল হোসেন চৌধুরী দীপু,ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক আশফাক চৌধুরী মাহী, মতলব উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা,মায়া চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দীপু চৌধুরীর সহধর্মিণী সূর্বনা চৌধুরী বীনা।

বিজ্ঞাপন

ঢাকা থেকে মতলব উত্তরে যাওয়ার সময় পথিমধ্যে বিভিন্ন স্থানে দলীয় নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হন। বেলা পৌনে তিনটায় শ্রীরায়েরচর- বাংলাবাজার ব্রীজে পৌঁছলে হাজার হাজার
দলীয় নেতা কর্মী শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। সকাল থেকে মতলব উত্তর, দক্ষিণ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে অপেক্ষায় থাকেন।

সেখানে ফুল দিয়ে বরন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাষ্টার, শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড: সেলিম মিয়া,
জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল,জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা,ষাটনল ইউপি’র সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহ সরকার, বাগানবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাদুল্যাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সী,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সদস্য সচিব অ্যাড: আক্তারুজ্জামান,মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান,যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।

বিকাল সাড়ে তিনটায় বাংলাবাজার থেকে গাড়ী বহর করে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ দিয়ে রওয়ানা দেন। সন্ধ্যা ৬টায় মোহনপুরে তাঁর নিজ বাড়িতে গিয়ে পৌঁছেন। আসার পথে কালীবাজার, বেলতলী, কালীপুর, ষাটনল,দশানী ও মোহনপুর সহ বিভিন্ন স্থানে দলীয় নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হন। সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
পথ সভায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসার কথা কখনো ভূলবো না। আমৃত্যু মতলববাসীর সেবা করে যাবো। আপনারা আমাকে ও আমার পরিবার কে যে ভালবাসা দেখালেনতা আজীবন স্মরনীয় হয়ে থাকবে। আমার পরিবার আপনাদের কাছে চিরঋনী হয়ে থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা