আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন

Default User
কামরুজ্জামান হারুন:
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২ | ৯:১২
Link Copied Successfully!

আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও এতিমদের মাঝে পোষাক বিতরন করা হয়।

১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মতলবের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, আলোকিত মতলবের উপদেষ্টা ডা. মকবুল হোসেন মুকুল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আলোকিত মতলবের সাধারন সম্পাদক সোহাগ মৃধা, যুগ্ম-সম্পাদক কালাম সরকার, মুদাচ্ছের আহমেদ,কার্যকরী সদস্য গাউস আহমেদ, মনসুর আহমেদ, সাজিদ হাসান, বায়জীদ শাহ, মাসুদ রানা প্রমূখ।

আলোচনা সভার পর ৭টি এতিমখানার ২৫ জন এতিমদের মাঝে পোষাক ও ১ জনকে বোরখা বিতরন করা হয়। অনলাইন কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদ ও সক্রিয় ৫ সদস্যের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তিতে অতিথিবৃন্দ ও সদস্যরা কেক কাটেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী শরিফুল হাসান বলেন, আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন। সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত রাখতে, সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে এবং দরিদ্র, মেধাবী ও এতিমদের পাশে দাড়াতে এধরনের আরো সংগঠন সক্রিয় থাকলে সমাজ থেকে অনেক সমস্যাই দুর হয়ে যাবে বলে আমি বিশাবাস করি। আর আমাদের মনে রাখতে হবে, নিজেদের সমাজকে ভালো রাখতে আমাদের নিজেদেরই দায়িত্বশীল হতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা