
কুমিল্লায় ১২ কেজি গাঁজাসহ আলী হাসান রিয়াদ গ্রেফতার

র্যাব-১১ কর্তৃক জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা ল্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার শিমপুর এলাকার মোঃ আলী হাসান রিয়াদ(২৮)।


র্যাব-১১ এর উ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




























