কুমিল্লায় এক শতাংশ জমির জন্য ছোট ভাইকে কুপিয়ে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ | ৪:৪৪
Link Copied Successfully!

কুমিল্লার চৌদ্দগ্রামে এক শতাংশ জমির জন্য প্রকাশ্য দিবালোকে ছোট ভাই হাফেজ আহমেদকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আবদুল মালেক।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে হাফেজ আহমেদ (৬০) ও আবদুল মালেকের (৬৫) মধ্যে দীর্ঘ বছর ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার সালিশ হয়। সালিশে হাফেজ আহমেদ এক শতাংশ জমি বেশি পায়। এ বিষয়টি বড় ভাই আবদুল মালেক মেনে নিতে পারেননি।

বিজ্ঞাপন

এ নিয়ে প্রায় সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকত। শুক্রবার সকাল সাড়ে ৯টায় আবদুল মালেক হাফেজ আহমেদকে পাশের দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানের মধ্যে থাকা একটি ছুরি নিয়ে প্রকাশ্যে দিবালোকে হাফেজকে ছুরিকাঘাত এবং কুপিয়ে পালিয়ে যায় আবদুল মালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, হাফেজ আহমেদ ও আবদুল মালেক সম্পর্কে সৎ ভাই। তাদের দুইজনের মধ্যে এক শতাংশ জায়গা নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে হাফেজকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক খুনি আবদুল মালেককে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত