ভূমধ্যসাগরে মারা যাওয়া ২ বাংলাদেশির লাশ দেশে আসছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২২ | ১১:২২
Link Copied Successfully!

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রচণ্ড শীতে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজনের লাশ দেশে আসছে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি।

রোমে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সাত বাংলাদেশি নাগরিকের মৃতদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে দূতাবাস।

এরই ধারাবাহিকতায় দুজনের লাশ দেশে আসছে চলতি সপ্তাহে। এদের মধ্যে জয় তালুকদারের লাশ ১০ ফেব্রুয়ারি তার্কিস এয়ারলাইন্সের একটি বিমানে করে রোমের লিওনার্দো ভিঞ্চি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় পাঠানো হবে।

বিজ্ঞাপন

১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে। কামরুল হাসান বাপ্পি নামে আরেক বাংলাদেশির লাশ নিয়ে তার্কিস এয়ারলাইন্সের একটি বিমানে করে ১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় একই বিমানবন্দর থেকে রওনা হয়ে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে বলে রোম দূতাবাস জানিয়েছেন।

বাকি ৫ জনের মৃতদেহ পর্যায়ক্রমে খুব শিগগির দেশে পাঠানো হবে বলে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী অতিরিক্ত ঠাণ্ডার কারণে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে মারা যার।

মারা যাওয়া এসব বাংলাদেশির লাশ দেশে পাঠানোর জন্য দীর্ঘদিন ধরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ও অন্য কর্মকর্তারা কাজ করে আসছেন।

বিজ্ঞাপন

সূত্রঃ যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা