
সিএনজিতে ফেন্সিডিল, চাঁদপুরের হাসান গ্রেফতার

র্যাব-১১ কর্তৃক জেলার বরুড়া থানা এলাকা থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারী
গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার বরুড়া থানাধীন নলুয়া আসাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে সিএনজির বডির নিচে আলাদাভাবে
বক্স তৈরী করে মাদক পরিবহনের সময় ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, জেলার সদর থানার রঘুনাথপুর গ্রামের মোঃ জাকির এর ছেলে মোঃ হাসান(২০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করে কুমিল্লা র্যাব-১১।


র্যাব-১১ এর উপ-পরিচলিক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে সিএনজির বডির নিচে আলাদাভাবে বক্স তৈরী করে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




























