কুমিল্লায় নতুন স্বাদে কাঁচা মরিচের রসগোল্লা

Default User
সাকলাইন যোবায়ের, কুমিলা
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২২ | ৬:৫৬
Link Copied Successfully!

কুমিল্লার রসমালাই এর স্বাদ যে খায় তার জিবে লেগে থাকে । এবার কুমিল্লায় আলোড়ন সৃষ্টি করেছে কাচাঁ মরিচের রসগোল্লা। রেলিস বেকারি অ্যান্ড কনফেকশনারি মিষ্টির জগতে কাঁচা মরিচের ঝাঁজে সবুজ রঙের রসগোল্লা তৈরি ও বাজারজাত করে মিষ্টিপ্রেমীদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে।

যারা কম মিষ্টির রসগোল্লা খেতে পছন্দ করেন, তারা এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা। প্রায় দেড় মাস আগে ১৫ কেজি দিয়ে শুরু করলেও চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখন ১০০ কেজির উপরে কাঁচা মরিচের রসগোল্লা বানানো হয় । সাধারণ রসগোল্লার চেয়ে কাঁচা মরিচের রসগোল্লার দামও একটু বেশি। নগরীর বিভিন্ন স্থানে রেলিসের সাতটি শাখা রয়েছে। এর মধ্যে তিনটি শাখায় গিয়ে নতুন স্বাদের এ রসগোল্লা ক্রেতাদের আগ্রহ ভরে কিনে নিতে দেখা গেছে। এদিকে কাঁচা মরিচের রসগোল্লার বিষয়টি গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জানা যায়, রসগোল্লার ছানার সঙ্গে কাঁচা মরিচ মিশিয়ে চিনির শিরায় ডুবানো হয় এবং তৈরি করা হয় সবুজ রঙের রসগোল্লা। নতুন রকমের এ রসগোল্লা মুখে দিলে প্রথমে মিষ্টি, তারপর ধীরে ধীরে জিহ্বায় ঝাল স্বাদ পাওয়া যায়। নগরীর কান্দিরপাড় এলাকায় রেলিসের শাখায় গিয়ে কথা হয় বাবুল হোসেন নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘রসগোল্লা খেতে বেশ পছন্দ করি। কাঁচা মরিচের রসগোল্লার কথা শুনে কিনতে এসেছি এবং খেয়েছি আসলেই মজার রসগোল্লা । বাজারে ভালো মানের সাধারণ রসগোল্লার দাম ২৬০ টাকা এবং রসমালাই এর কেজি ২৮০ টাকা । নতুন স্বাদের কাঁচা মরিচের রসগোল্লার দাম একটু বেশি, ৩০০ টাকায় এক কেজি কিনেছি। প্রথমে মিষ্টি, পরে আস্তে আস্তে ঝাল লেগেছে। তবে কতটুকু স্বাস্থ্যসম্মত তা জানি না।

বিজ্ঞাপন

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় রয়েছে রেলিসের প্রধান ও বড় দোকান। এখানে কথা হয় প্রতিষ্ঠানটির পাঁচ মালিকের (ভাই) একজন মো. সামছুল ইসলাম খন্দকারের সঙ্গে। তিনি বলেন, ‘নগরীর কান্দিরপাড়, রামঘাট, রাজগঞ্জ, চকবাজার, কুচাইতলী (কুমেক হাসপাতালের সামনে) ও পদুয়ার বাজার এলাকায় তাদের মোট সাতটি শাখা রয়েছে। তাদের কনফেকশনারি পণ্য ও মিষ্টি তৈরির মূল কারখানা আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকায়। গত দেড় মাস আগে তারা কাঁচা মরিচের রসগোল্লা পরীক্ষামূলকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ১৫ কেজি তৈরি করেন। ঝাল ফ্লেভারের নতুন ধরনের সবুজ রঙের মিষ্টি হওয়ায় দিনে দিনে এর চাহিদা বাড়ছে। প্রতি কেজি ৩০০ টাকা দরে এখন প্রতিদিন ৩০০ কেজি বিক্রি হচ্ছে। মিষ্টির দোকানিরা পাইকারি কিনে নিতে আসেন, কিন্তু এখনই অন্য দোকানিদের কাছে বিক্রি করছি না।’

কথা হয় এমন মিষ্টি তৈরির কারিগর সজিব আহমেদের (২৭) সঙ্গে। তিনি বলেন, ‘গত ১৪ বছর ধরে এখানে কাজ করি। এখন মিষ্টির জগতে আরো নতুন কিছু করার উদ্দেশ্যে এবং ক্রেতাদের ব্যতিক্রম কিছু খাওয়ানোর আগ্রহ থেকে কাঁচা মরিচের রসগোল্লা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাল স্বাদের নতুন ধরনের এ রসগোল্লা কুমিল্লায় এই প্রথম।’ তিনি আরো বলেন, ‘কাঁচা মরিচের ঝালে ভিন্নতা আছে। তাই মিষ্টির ছানার সঙ্গে রসগোল্লার প্রতি কেজিতে ১০০ গ্রাম থেকে ১২০ গ্রাম পর্যন্ত কাঁচা মরিচের রস ব্যবহূত হচ্ছে, তাই রসগোল্লা সবুজ রঙের দেখা যায়। এক কেজিতে সবুজ রঙের ঝাল রসগোল্লা পাওয়া যায় ১৪টি। প্রতি কেজির সঙ্গে সমপরিমাণ শিরা দেওয়া হয়। এ রসগোল্লার চাহিদা বাড়ছে, এতে বেশ ভালো লাগছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা