প্রতি লিটার পানির দাম মাত্র এক পয়সা !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২২ | ৬:১১
Link Copied Successfully!

সবকিছু যখন উর্ধ্বগতি, তখন হাজীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ঘোষণা দিলেন পানির দাম পরিবার প্রথায় নির্ধারণ করা হয়েছে। এই প্রথায় একক পরিবার খুশি হলেও বহু পরিবার বা বহু ফ্ল্যাটের মালিকদের জন্য পানির দামটা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে পৌরসভার হিসেবনুযায়ী দৈনিক পৌরসভার ২৬’শ গ্রাহক যেই পানি পাচ্ছে তা প্রতি লিটারের দাম মাত্র এক পয়সা পড়ে।

রোববার হাজীগঞ্জ পৌরসভার মাসিক সাধারণ সভা শেষে এমন পরিসংখ্যান জানিয়েছেন পৌর সহকারী প্রকৌশলী মাহবুব রশীদ।

তারআগে পৌরসভার মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তৃতায় পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন বলেন, জানুয়ারীর ৩০ তারিখে পৌরবাসীর ভোট ও ভালোবাসায় পুনরায় জনপ্রতিনিধি হয়েছি। পৌরবাসীর উন্নয়নের নিরলসভাবে পরিষদের সবাই কাজ করে যাচ্ছে। সবার দোয়া ও ভালোবাসায় আগামী দিনগুলো জনস্বার্থে নিয়োজিত থাকতে চাই।

বিজ্ঞাপন

পৌরসভা থেকে দেয়া এক পরিপত্রে বলা হয়, পানির বিল বৃদ্ধি নয়, একক পরিবার এবং একাধিক পরিবারের মধ্যে বিল সমন্বয় করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে চৌমুহনী পৌরসভা, লক্ষীপুর, চাঁদপুর পৌরসভা থেকেও পানির দাম হাজীগঞ্জ পৌরসভায় কম নির্ধারণ করা হয়েছে।

সহকারী প্রকৌশলীর দেয়া তথ্যানুযায়ী হাজীগঞ্জ পৌরসভায় পানির গ্রাহক ২৬’শ। পাইপ লাইন ১’শ কিলো মিটার। বিদ্যুৎ বিল আগে আসতো ২ লাখ ৫০ হাজার আর এখন আসে সাত লাখ টাকা। এছাড়া বিদ্যুৎ বিল অন্যান্য খাতে ৫ লাখ টাকা খরচ রয়েছে। পানি উৎপাদন আগে ৩০ লাখ লিটার হলেও এখন দৈনিক ৫০ লাখ লিটার পানি উৎপাদন হয়।

ভবিষৎত পরিকল্পনা নিয়ে সাধারণ সভায় বলা হয়েছে, মেঘনা নদী হতে পানি সংগ্রহ করে পরিশোধন পূর্বক গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হবে। একটি সারফেস ওয়াটার ট্রীটমেন্ট প্ল্যান্ট ও ওভার হেড ট্যাংক করা হবে। এছাড়া রান্ধুনীমুড়ায় গভীর উৎপাদন নলকূপ স্থাপন পূর্বক পানি সরবরাহ চালু করার কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলামের পরিচালনায় মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাঈনুদ্দিন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মহসীন ফারুক বাদল, কাউন্সিলর আলাউদ্দিন, সুমন তপদার ও সাদেকুজ্জামান মুন্সীসহ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌর প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত