লাদাখ সফরে মোদি ভারত-চীন উত্তেজনার মধ্যেই

Default User
অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩, ২০২০ | ৩:১৮
Link Copied Successfully!

চীনের সঙ্গে সীমান্তে নিয়ে উত্তেজনা চলছে ভারতের। এমন পরিস্থিতির মধ্যেই লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ভোরে লাদাখ পৌঁছান মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৫ জুন ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখে গেছেন মোদি ।

ভারতের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে , মোদি খুব ভোরেই “নিমু” এলাকায় পৌঁছে যান। সেখানে তিনি পদাতিক সেনা, বিমান বাহিনী এবং আইটিবিপি (ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ) -এর কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন।

বিজ্ঞাপন

লাদাখের এই সফরে মোদির সঙ্গে রয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এমএম নারভানে। শুক্রবার সন্ধে নাগাদ ফিরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনার মুখোমুখি সংঘর্ষে এক কর্নেল-সহ প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা। এতে ভারত জুড়ে তীব্র চীনবিরোধী মনোভাব তৈরি হয়েছে। লাদাখে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার বিষয়ে গত সপ্তাহেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারত চীনকে উপযুক্ত জবাব দিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা