
সুফিবাদকে বিশ্বে ছড়িয়ে দিতে দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণে সাধ্যমত এগিয়ে আসতে হবে

মাইজভাণ্ডার দরবার শরীফ যানবাহন পার্কিং সংলগ্ন রোসাংগিরী ইউনিয়নে স্থাপিত গাউসিয়া আহমদিয়া রাহমানিয়া জামে মসজিদ, আশেকানদের ওযুখানা, বিশ্রামগার এবং আহমদিয়া রহমানিয়া তোরণ উদ্বোধনকালে মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওলাদে রাসুল (দ)সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, “ইসলাম ও প্রিয় নবিজী (দ) এর মহৎ আদর্শ বাস্তবায়নে সাহাবায়ে কেরাম (রাঃ) নিজেদের সমস্ত সম্পদ উৎসর্গ করেছেন। সুফি সাধক অলি আল্লাহ্গণও যুগে যুগে মানবতার সেবায় নিজেদেরকে উজার করে দিয়েছেন। পৃথিবীতে মহান আল্লাহ্ প্রদত্ত সম্পদকে প্রকৃত মু’মিনরাই আল্লাহর পথে ব্যয় করতে পারেন। প্রিয় নবিজী (সা) এর শান্তির দর্শন, ইসলামের মর্মবাণী সুফিবাদকে সমগ্র বিশ্বে আরো যুগোপযোগীভাবে ছড়িয়ে দিতে সকলকে দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণে সাধ্যমত এগিয়ে আসতে হবে।”
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, সুফি সাধকদের অক্লান্ত পরিশ্রমে ইসলামের আলো বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। মাইজভাণ্ডার শরীফের মহাত্মাগণের উসিলায় কোটি কোটি মানুষ পেয়েছেন আলোকিত পথের সন্ধান। তাদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আমরা মহান আল্লাহ্ ও তার প্রিয় হাবীব (সা) সন্তুষ্টি অর্জনের পথ খুঁজে পাবো৷
আহমদিয়া রহমানীয়া জামে মসজিদ, আশেকানদের ওযুখানা, বিশ্রামাগার এবং আহমদিয়া রহমানীয়া তোরণ নির্মাণের জন্য তিনি হোসেন আরা-মনজুর ফাউন্ডেশনকে আন্তরিক মোবারকবাদ জানান ।


সৈয়দ শহিদুল হক মাইজভান্ডারী বলেন, মাইজভান্ডার দরবার শরীফ হলো আদবের জায়গা। এখান থেকে আদব শিক্ষার মাধ্যমে অসংখ্য মানবজাতি ইনসানে কামেল হয়ে কোরআন সুন্নাহর আলোকে সুফিবাদী ইসলামের প্রচার প্রসার করে যাচ্ছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুরুল আলম মাইজভান্ডারী বলেন, আমার আব্বা আম্মা সহ পূর্ব পুরুষগন মাইজভান্ডার শরীফের খেদমত করে গিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা দূর দুরান্ত থেকে লক্ষ লক্ষ আশেকান জায়েরিনদের সুবিধার জন্য এ প্রকল্প গাউসে মাইজভান্ডারীর দোয়া দয়ার ফসল। বৃহৎ পরিসরে পার্কিং ব্যবস্হা, মাতৃসদন হাসপাতাল, কবরস্থান সহ অন্যান্য প্রকল্প বাসতবায়নে সহযোগিতার আশা ব্যক্ত করেন।
২১ জানুয়ারি শুক্রবার কর্মসূচীতে অংশ গ্ৰহন করেন,রহমান মঞ্জিলের পক্ষে শাহ্জাদা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী, আহমদিয়া মঞ্জিলের পক্ষে সৈয়দ শহীদুল হক মাইজভাণ্ডারী এবং হক্ব মঞ্জিলের পক্ষে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, মোস্তফা হাকিম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর নিজামুল আলম রাজ প্রমুখ।
E/N



























