অভিনেত্রী শিমুর লাশ গাড়িতে নিয়ে দিনভর ঘোরেন স্বামী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২২ | ১০:৪৪
Link Copied Successfully!

অভিনেত্রী রাইমা ইসলাম (শিমু) হত্যায় তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম জড়িত, তিনি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। খন্দকার শাখাওয়াত ও তাঁর বন্ধু এস এম ওয়াই আবদুল্লাহ ফরহাদকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, কথা-কাটাকাটির জের ধরে গত শনিবার গভীর রাতে রাইমা ইসলামকে গলাটিপে হত্যা করেন স্বামী। পরদিন সকালে বস্তাবন্দী লাশ নিয়ে ঢাকার নানা জায়গায় ঘুরে রাতে কেরানীগঞ্জের হজরতপুর এলাকার আলীপুর সেতুর নিচে ফেলে আসেন। পরে বাসায় ফিরে রাইমার বোনকে সঙ্গে নিয়ে কলাবাগান থানায় স্ত্রী নিখোঁজের ডায়েরি করেন।
গত সোমবার সকালে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলামের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত না হলেও নিহতের আঙুলের ছাপ নিয়ে জাতীয় তথ্যভান্ডারে মিলিয়ে পুলিশ জানতে পারে, তিনি রাইমা ইসলাম।


দুই যুগের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত রাইমা ইসলাম স্বামী খন্দকার শাখাওয়াত আলীম ও দুই সন্তানের সঙ্গে কলাবাগানের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল ১৯৯৮ সালে বরেণ্য পরিচালক কাজী হায়াতের বর্তমান চলচ্চিত্রের মধ্য দিয়ে। ২০০৪ সাল থেকে তিনি সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন। তবে টিভি নাটকে অভিনয় করতেন। সবশেষ একটি বেসরকারি টিভি চ্যানেলে চাকরি নিয়েছিলেন। স্বামী শাখাওয়াত অনেক দিন ধরে বেকার। দুই সন্তানের একজন ও লেভেলে পড়ে, অন্যজনের বয়স সাত বছর।

মঙ্গলবার দুপুরে রাইমার কলাবাগানের বাসায় গিয়ে দেখা যায়, তাঁর মা ও বড় মেয়ে বসে আছেন। এর মধ্যেই ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সর্দার সংবাদ সম্মেলন করে বলেন, রাইমা হত্যার ঘটনায় তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম ও তাঁর বন্ধু আবদুল্লাহ ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই হত্যাকাণ্ডের দোষ স্বীকার করেছেন। যে গাড়ি ব্যবহার করে রাইমার লাশ গুমের চেষ্টা করা হয়েছে, সে গাড়িও জব্দ করা হয়েছে। অন্যান্য আলামতও সংগ্রহ করা হয়েছে। পুলিশ সুপার বলেন, দাম্পত্য কলহের জের ধরে রাইমা ইসলাম খুন হয়েছেন।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত