কুমিল্লায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২২ | ৬:১৭
Link Copied Successfully!

`আমি বাচঁতে চাই না, আমি মরতেই চাই, আমার মৃত্যুর জন্য আমার স্বামীই দায়ী’ চিরকুটে এ কথা লিখে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী নাজমা আক্তার (২৮)। রোববার বিকালে লাকসাম পৌরশহরে পশ্চিমঁগাও এলাকায় মতিন প্রফেসর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ নাজমা আক্তার মনোহরগঞ্জ উপজেলার সরেসপুর ইউনিয়নের গোপালপাড়া গ্রামের মৃত রোওউশন আলী মেয়ে ও একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে প্রবাসী নাছির উদ্দীনের স্ত্রী।

স্বামী বিদেশ থাকায় দুই সন্তান নিয়ে নাজমা গত কয়েক বছর ধরে লাকসাম পৌরশহরে পশ্চিঁমগাও এলাকায় ভাড়া বাসায় নিয়ে থাকতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম পৌরশহরে পশ্চিঁমগাও এলাকায় আবদুল মতিন প্রফেসরের ৪তলা ভবনের নিচ তালায় ভাড়া থাকতেন নাজমা আক্তার। দুই দিন আগে বড় ছেলে নাহিদ (৭) নানার বাড়ির মনোহরগঞ্জে যান। রোববার ছোট ছেলে নাফিজকে (৪) সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়ে শোবার ঘরে যান। পরে নাজমা আক্তার তার স্বামী নাছির উদ্দীনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকাল ৪টার দিকে ছেলে নাফিজের সামনে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজমা। এ সময় নাফিজের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নাজমাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় তার হাতে থাকা চিরকুটটি উদ্ধার করে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত