প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকেরআত্মহত্যা

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৩:৪৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে প্রেমিকার সাথে অভিমান করে মোঃ অনিক বকাউল (১৭) নামক এক প্রেমিক গাছের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ৯ টায় উপাদী গ্রামের তাফালিং বাজার সংলগ্ন নতুন ( লোকবসতিহীন) বাড়ির একটি আমগাছের সাথে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের বকাউল বাড়ির প্রবাসী মোঃ মোহন মিয়ার ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,ওই যুবকের বাবা মোঃ মোহন মিয়া প্রবাসে রয়েছেন। ছেলেটি একই এলাকার কোন এক মেয়ের সাথে প্রেম করতো।গত কয়েকদিন আগে মেয়ে ও মেয়ের পরিবারের লোকজন তার সাথে অপমান মুলক ব্যবহার করে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন সহপাঠি বলেন,এলাকার একটি মেয়ের সাথে দীর্দিন প্রেমের সম্পর্ক ছিল অনিকের।হঠাৎ কয়েকদিন ধরে তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছিল এবং মেয়ের বাড়ীতে যাওয়ার পর তাকে অপমানও করেছিল।অপরদিকে এলাকার জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তি বলেন,অনিক স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ত।চলতি বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। এছাড়া সে পড়াবস্থায় মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ে। মাদক পরিহারের কথা বললে তার৷ মায়ের সাথে প্রায়ই খারাপ আচরণ করত । ২৯জুন সোমবার নিজেই নিজের হাত কেটে রক্তাক্ত করে। এ নিয়ে ঘরে মা ছেলের বাকবিতন্ডা হয়।

তাফালিং বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, আজকে সকালেও তাকে বাজারে দেখেছি। এমনকি হোটেলে নাস্তাও খেয়েছে। বাজারে আগত জনৈক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। বিষয়টি বাজারের লোকজন স্থানীয় থানা পুলিশকে জানায়।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্ল্যাহ প্রধান বলেন, এ ছেলেটি এবার মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার ছিল। তার চলাফেরা আমাদের কাছে দৃষ্টিকটু ছিল ও সে মাদকাসক্ত হয়ে পড়েছিল।

অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, পুলিশ ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। এছাড়া একটি অপমৃত্যু মামলা হয়েছে।কি কারনে সে আত্বহত্যা করেছে এখনো জানা যায়নি।তবে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা