কুমিল্লায় কাউন্সিলর টি ২০ ক্রিকেট কাপ স্টেডিয়ামে গড়াচ্ছে ১০ জানুয়ারি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ১০:৫২
Link Copied Successfully!

উদ্ভোধন হবে ৮ জানুয়ারি কুমিল্লা টাউন হলে সম্ভাব্য ১৬ দলের নাম ঘোষণা এবং ড্রাফ্ট সম্পন্ন সারাদেশে আলোচিত কুমিল্লায় আয়োজিত কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী ১০ জানুয়ারি। তবে বরাবরের মত এই আসরের জমকালে উদ্বোধন হবে ৮ জানুয়ারি কুমিল্লা টাউন হলে।

এর আগেই ৭ জানুয়ারি টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করা হবে। এবারের আাসরের সম্ভাব্য ১৬ টি দলকে নিয়ে ৪ গ্রুপে খেলার প্রথম ধাপ হবে লীগ পর্যায়ে। এর পরেই সেমিফাইনাল এবং ফাইনাল। এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ণ দল পাবে এক্সিও প্রাইভেট কার এবং রানার্স আপের জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার প্রাইজমানি। কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি করছে এই পুরো আয়োজন। ভাষা মৈসনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় টীম ড্রাফটিং। ড্রাফট শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়মকালে জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি জানান, গত আসরের তুলনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এই আসর আরো জাকজমক এবং উপভোগ্য হবে। মাদকমুক্ত কুমিল্লা গড়তে খেলাধুলার আয়োজনের যে বিকল্প নেই- সে ধারা অব্যাহত রাখতেই এই আয়োজনের ধারাবাহিকতা। এই আয়োজনে কুমিল্লা সিটির ২৭ টি ওয়ার্ড কাউন্সিলরকেই আহŸান করা হয়েছিলো দল নিয়ে অংশ গ্রহন করার জন্য। কিন্তু অনেকেই অংশ নিতে পারেন নি। কোন কোন ওয়ার্ডে কাউন্সিলর দল রাখতে না পারলে-এলাকাবাসীর পক্ষ থেকে দল রাখা হয়েছে, যেন তারা এই টুর্নামেন্টে নিজের এলাকার প্রতিনিধিত্ব উপভোগ থেকে বঞ্চিত না হন।

তিনি আরো জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানসহ অন্যান্য ক্রিকেট ব্যাক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে মঞ্চে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, এ্যাশেজ এবং গায়ক মিনার।

বিজ্ঞাপন

সভায় এবারের টুর্নামেন্টে ১নং ওয়ার্ড থেকে খেলবে ইলেভেন ফাইটার্স নাম্বার ওয়ান(এলাকাবাসীর পক্ষে), ২ নং ওয়ার্ডে ছোটরা কিংস ষ্টার, ৩ নং ওয়ার্ডে ওয়েলফেয়ার ইউনাইটেড, ৪নং ওয়ার্ডে রয়েল অব গোমতি, ৫নং ওয়ার্ডে মোগল কিংস, ৮নং ওয়ার্ডে সানরাইজার্স, ১০ নং ওয়ার্ডে গেøডিয়েটর্স অব টেন, ১১নং ওয়ার্ডে মুন্সেফবাড়ি বয়েস ক্লাব, ১২নং ওয়ার্ডে এনসিসি কিংস, ১৮ নং ওয়ার্ডে সুপার কিংস এইটিন, ২১ নং ওয়ার্ডে হেভেন টুয়েন্টি ওয়ান, ২২নং ওয়ার্ডে সাউথ ইন, ২৭ নং ওয়ার্ডে পাইলট ক্লাব টুয়েন্টি সেভের, ৯নং ওয়ার্ডে বাগিচাগাঁও নাইন ইলেভেন(এলাকাবাসীর পক্ষে), ১৭ নং ওয়ার্ডে সেভেনটির ওয়ারিয়র্স (এলাকাবাসীর পক্ষে)।

এছাড়া ১৬ নম্বর দলটি এখনো চুড়ান্ত হবার অপেক্ষায়।

এদিকে ড্রাফটে আসা চার গ্রুপে দল গুলো হলো- এ গ্রুপে: বাঁগিচাগাও নাইন ইলেভেন, হেভেন টুয়েন্টি ওয়ান, ইলেভেন ফাইটার্স নাম্বার ওয়ান, পাইলট ক্লাব টুয়েন্টিওয়ান। বি গ্রæপে: মুন্সেফবাড়ি বয়েস ক্লাব, সুপার কিংস এইটিন, রয়েল অব গোমতি, সানরাইজার্স। সি গ্রæপে: সেভেনটিন ওয়ারিয়র্স, মোগল কিংস, ওয়েলফেয়ার ইউনাইটেড, ছোটরা কিংস স্টার। এবং ডি গ্রুপে: গ্লেডিয়টর্স অব টেন, সাউথ ইন, এনসিসি কিংস এবং সম্ভাব্য ১৬ তম দল।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত