কুমিল্লায় ৪৫০ বেশি লাশ দাফন করেছে ইউসুফ মোল্লা টিপুর বিবেক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২২ | ১০:৪৩
Link Copied Successfully!

সাকলাইন যোবায়ের, কুমিল্লা থেকেঃ যখন করোনায় আক্রান্ত হয়ে পিতা মারা গেলে পুত্র তার লাশ দেখতে আসতো না এমনকি লাশ নেয়ার জন্য হাসপাতালে যেত না। শেষ বিদায়ের বেলায় এক নজর দেখতে আসতো না ঠিক তখন নিজের বিবেকের তাড়না থেকে ” বিবেক ” এর সৃষ্টি করেছেন বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু । ২০২০ সালের ১৮ ই মে ১১ জন সদস্য বিবেক প্রতিষ্ঠা করেন ইউসুফ মোল্লা টিপু এখন বিবেক টিমের সদস্য সংখ্যা ৬০ জনের মত। কুমিল্লার ১৭ উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃত ব্যাক্তিদের দাফন কার্য সম্পন্ন করতে ছুটে গেছে।

” বিবেক” এর টিম। ২০২০ সালের বছরের প্রথম দিকে যখন করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের কাফন ও দাফনের কাজে নিজ পরিবারের সদস্য ও আত্মীয় – স্বজনরা লাশ ফেলে পালিয়ে যেত লাশ দেখতে আসতেন না ঠিক তখন কুমিল্লায় নিজের বিবেকের তাড়না থেকে ” বিবেক” প্রতিষ্ঠা করেন চেয়ারটা ইউসুফ মোল্লা টিপু। কুমিল্লা নগরীর শহর থেকে শুরু করে ১৭ উপজেলার যে কোন গহীন গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃত ব্যাক্তি মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খৃষ্টান যে সম্প্রদায়েরই হোক না কেন বিবেক তাদের প্রত্যেককে নিজ নিজ ধর্মের নিয়ম- নীতি অনুসারে সতকার করা হয়েছে। বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন,২০২০ এর ১৮ ই মে বিবেক প্রতিষ্ঠা করার পর ২ রা জানুয়ারী ২০২৩ পর্যন্ত ৪৫০ জনের বেশি মৃতদেহ সতকার করা হয়েছে আর এখন বিবেক টিম এর সদস্য ৬০ জনের মত। তিনি আরও বলেন, আমরা গুরুতর অসুস্থ্য রোগীদেরকে অক্সিজেন সিলিন্ডার সেবা ও খাদ্য সামগ্রী ও বিতরণ করেছি বিবেক এর পক্ষ থেকে। আর আমরা সেবামূলক এ কাজগুলো করে থাকি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। বিবেক প্রতিষ্ঠার সময় বিবেক এর প্রত্যেক সদস্য নিজের পরিবারের অনুমতি নিয়ে এ কাজে এগিয়ে আসেন। জেলা স্বাস্থ্য বিভাগ,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করি। জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, করোনাকালিন দূর্যোগের সময় যখন করোনায় মৃত ব্যাক্তিদের সতকারে কেউ এগিয়ে আসতো না নিজেদের পরিবারের লোকজন লাশ ফেলে রেখে চলে যেত তখন বিবেক এগিয়ে আসছে এখন পর্যন্ত বিবেক এর কাজ প্রশংসনীয়।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে যখন কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তখনই বিবেক কুমিল্লার যে প্রান্তেই হোক না কেন ছুটে যেয়ে মৃতব্যাক্তির লাশ সতকার করেছে। এমনকি ঈদের দিন ও বিবেক এর চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিবেক একাধিক মৃতদেহ সতকার করেছেন। তাই বিবেক এর সকল কর্মকান্ড তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে যেসকল কাজগুলো করছে তা মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে।

বিবেক এর নামকরণ প্রসংগে বিবেক টিম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন,
করোনা আক্রান্ত হয়েমকেহ মারা গেলে পূত্র তার পিতার লাশ এবং পিতা তার পূত্রের লাশ দাফন করতে এগিয়ে আসতো না তখন এরকম মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখে নিজের বিবেকের তাগিদ থেকে বিবেক প্রতিষ্ঠা করার উপলব্ধি অনুভব করি। আমাদের দেশে করোনার শুরু থেকে বিবেক এর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত