
মতলবে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু
Link Copied Successfully!


মতলব উত্তর উপজেলার দুর্গাপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাইদুল নামক (৭) বছরের শিশুর মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে বেড়িবাঁধের উপর এ দুর্ঘটনাটি ঘটে ।
জানা যায়, সাইদুল তার মায়ের সাথে হেঁটে দুর্গাপুর বাজারে যাচ্ছিল।হঠাৎ করে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা দিলে সাইদুল ছিটকে পরে যায়। সাথে থাকা তার মা ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়।





























