দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২১ | ৯:৩১
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)। জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আর আমিনুল ছিলেন তাঁর দোকানের কর্মচারী।

নিহত জাফর আহমেদের খালাতো ভাই শাহাজাদ হোসেন বলেন, স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে মালপত্র নিয়ে দোকানে ফিরছিলেন আমিনুল ইসলাম ও জাফর আহমেদ। তাঁদের বহনকারী গাড়িচালক জর্জ এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারান।

গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জাফরের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে জাফর আহমেদ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে একটি ব্যবসা চালু করেন তিনি।

বিজ্ঞাপন

বিয়ে করার উদ্দেশ্যে কয়েক দিন আগে দেশে আসার কথা ছিল তাঁর। পরিবারের পক্ষ থেকে পাত্রীও পছন্দ করে রাখা হয়েছিল। কিন্তু করোনার নতুন ধরন অমিক্রন বিস্তার শুরু হওয়ায় ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে তাঁর। দক্ষিণ আফ্রিকায় জাফর আহমেদসহ তাঁরা তিন ভাই থাকতেন। স্থানীয় পাইকারি ব্যবসায়ী ছিলেন জাফর। দুই মাস আগে তাঁর দোকানে কর্মচারী হিসেবে যোগ দিয়েছিলেন আমিনুল।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত