
দেশকে ভালোবাসা প্রতিটি নাগরিকের দায়িত্ব সাইয়্যিদ আহমদ আলহাসানী


মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা,আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি, আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন,
দেশ প্রেম ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসা প্রতিটি নাগরিকের দায়িত্ব।একজন দেশপ্রেমিক কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না।৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিজয়ের ৫০ বছরে আমরা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
১৮ ডিসেম্বর শনিবার রাতে মতলব উত্তরের দূর্গাপুর খলিফা আলমগীর শাহ বাড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নবী (সা) আমাদের জন্য নেয়ামত।নবীর আগমনে আমরা খুশি। তিনি বলেন একদল নামধারী আলেম সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমনকি বলাৎকার করে গোটা আলেম সমাজ কে কলোষিত করছে। তাই বাল্য বিবাহ, যৌতুক,সুদ, ঘুষ,মাদক, জঙ্গিবাদ, দূর্নীতি প্রতিরোধে সামাজিক ভাবে সচেতন হওয়ার আহবান জানান।
অতিথি ও আলোচক ছিলেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মুফতি আবদুস সালাম বিপ্লবী, মাওঃ মমিনুল হক,শায়ের মনসুর আলী, মাওঃ আব্দুস সামাদ,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন, খলিফা শাহ মোঃ আব্দুর রশিদ মিয়াজী,খলিফা শাহ মোঃ আবদুর রহমান, খলিফা শাহ মোঃ সিদ্দিকুর রহমান,খলিফা শাহ মোঃ মহসিন মিয়া, খলিফা শাহ মোঃ বোরহান উদ্দিন দর্জি, খলিফা শাহ মোঃ তোফাজ্জল হোসেন, খলিফা শাহ মোঃ শামসুল হক, খলিফা শাহ মোঃ ওমর আলী, খলিফা শাহ মোঃ আব্দুল জব্বার, খলিফা শাহ মোঃ নান্নু মিয়া, খলিফা শাহ মোঃ মোস্তফা বেপারী প্রমুখ।


E/N



























