
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর বেলা ১২টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে ৯০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা কুমিল্লা সিটি কর্পেোরেশন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মো: মনিরুল হক সাক্কু ।




























